HomeCategories
জনতার বাংলাদেশ
HomeCategories

About

Your trusted source for news and insights from around the world. Stay informed with our comprehensive coverage.

Quick Links

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Service

Categories

  • Business
  • Technology
  • Sports
  • Science

Follow Us

© 2026 News Portal. All rights reserved.

রাজনীতি

কড়াইল বস্তিবাসীকে পাকা দালান ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের

Published: Tuesday, January 20, 2026 at 03:03 PM

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।”

জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে বর্তমানে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন।

বস্তিবাসীদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, কড়াইলে শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, “আপনাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

কড়াইলবাসীর কাছ থেকে জোর করে বিদ্যুৎ ও পানির বিল আদায় বন্ধ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যা মিটার দেখাবে, যা সরকারের পাওনা—আপনারা শুধু সেটাই দেবেন।”

মোনাজাত শেষে তিনি আরও বলেন, কড়াইলবাসীর ওপর কেউ নির্যাতন বা অন্যায় করলে ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। কড়াইল বস্তি এই আসনের অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

Category: রাজনীতি

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন

মন্তব্য লোড হচ্ছে...

আরও সংবাদ

লোড হচ্ছে...