HomeCategories
জনতার বাংলাদেশ
HomeCategories

About

Your trusted source for news and insights from around the world. Stay informed with our comprehensive coverage.

Quick Links

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Service

Categories

  • Business
  • Technology
  • Sports
  • Science

Follow Us

© 2026 News Portal. All rights reserved.

জাতীয়

নতুন ৪ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন

Published: Tuesday, January 20, 2026 at 03:41 PM
Updated: Tuesday, January 20, 2026 at 03:46 PM

জনতার বাংলাদেশ রিপোর্ট :গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজারের মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা এবং নরসিংদীর রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম ও অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অর্থ উপদেষ্টা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে একক্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

Category: জাতীয়

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন

মন্তব্য লোড হচ্ছে...

আরও সংবাদ

লোড হচ্ছে...