আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ১৩তম সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বাংলাদেশের ভোটাররা। এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। যদিও শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবু দলটির সমর্থকরাই শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ভোটের আর এক মাসেরও কম সময় বাকি থাকতে জনমত জরিপগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়ের পূর্বাভাস দিচ্ছে। কিছু জরিপে বিএনপির বিপুল ব্যবধানে জয়ের ইঙ্গিত মিলেছে। একটি জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। আর জামায়াতে ইসলামী অনেক পিছিয়ে ১৯ শতাংশে রয়েছে। আবার অন্য কিছু জরিপ বলছে, লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে পারে এবং বিএনপি মাত্র কয়েক শতাংশ ভোটে এগিয়ে থাকবে।
মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন
মন্তব্য লোড হচ্ছে...
লোড হচ্ছে...